প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬ ১২:৩২ (বৃহস্পতিবার)
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৪ পিস ইয়াবা, ৯ হাজার ৪০০ কেজি ভারতীয় টমেটো এবং ১ লাখ ৯০ হাজার ৬৮০ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মহানগর অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।

এদিকে, একই সময়ে মহানগর ট্রাফিক পুলিশের অভিযানে ১১০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৫১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫৯টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।