ভাস্কর দেশমুখ্য
সিলেটের জকিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ‘নিষিদ্ধঘোষিত’ সংগঠন ছাত্রলীগের নেতা ভাস্কর দেশমুখ্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে ভাস্কর দেশমুখ্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ভাস্কর দেশমুখ্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।