সাজ্জাদ খান
সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবারসহ বাড়ি ফেরার পথে সাজ্জাদ খান নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর পৌর পয়েন্টে তাঁর গাড়ি থামিয়ে তাঁকে আটক করা হয়।
সাজ্জাদ খান উপজেলার মিরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শহর থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন সাজ্জাদ খান। পথে জগন্নাথপুর পৌর পয়েন্টে পুলিশ তাঁর গাড়ি থামায়। পরে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খানকে পৌর পয়েন্ট থেকে আটক করা হয়েছে।