প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬ ২০:১২ (শনিবার)
সিলেটে রনজিত সরকারের অনুসারী ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রণয় সরকার জয়

সিলেট নগরীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহপরান থানার বটেশ্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রণয় সরকার জয় (২২) সিলেট জেলা ছাত্রলীগের টিলাগড় গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারী। তিনি খাদিমপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রণয় সরকার জয় শাহপরান থানার ১০ নভেম্বরের একটি মামলার তদন্তে পাওয়া আসামি। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় মামলাটি করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।