প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬ ১৫:১১ (শনিবার)
শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ভারত কী করবে সেটা তাদের সিদ্ধান্ত। শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না। সেটা তার বাবা শেখ মুজিবই আইন তৈরি করে গেছেন। তাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার ইতোমধ্যে সম্পন্ন করেছে।