ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার ইলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ইলাশপুর এলাকায় হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শুনতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ওসমানীনগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- ওসমানীনগর উপজেলার ইলাশপুর গ্রামের সুমন আলীর ছেলে মারুফ মিয়া (২০), অজিত দেবের ছেলে অয়ন দেব (২৮) এবং শাওন করের ছেলে বাধন কর (১৬)।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আটকৃতদের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।