প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬ ১৯:১১ (শনিবার)
বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

ছবি: সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন থেকে কার্যক্রম ‘নিষিদ্ধ’ রাজনৈতিক সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নাশকতার উদ্দেশ্যে জড়ো হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

সুলতান মাহমুদ সুমন নামের ওই ব্যক্তি ‘নিষিদ্ধ সংগঠন’ স্বেচ্ছাসেবক লীগের দুবাগ ইউনিয়ন শাখার সভাপতি বলে জানা গেছে। তার পিতার নাম জবেদ আলী। তাকে দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকা থেকে থানা পুলিশ গ্রেফতার করে।

নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর।