ছবি: সংগৃহীত
সিলেটের দি এইডেড হাইস্কুলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ৬০টির অধিক স্কুল থেকে ১৪৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
পরীক্ষা সুসম্পন্ন ও সাফল্যমন্ডিত করতে সফলভাবে পরীক্ষা পরিচালনা করেন সিলেট মহানগর শাখার সভাপতি মোঃ সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মুহিব উল্লাহ।
বৃত্তি পরীক্ষা বাস্তবায়নে সার্বিক কাজে দায়িত্ব পালন করেন -আহবায়ক মোঃ ইশ্রাফিল, যুগ্ম-আহবায়ক শাহ মুহা. শামসুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মোঃ মুখলেছুর রহমান, কেন্দ্র সচিব নাজমা আক্তার, সহকারী কেন্দ্র সচিব মিফতাহুল আলম, সহকারী কেন্দ্র সচিব সালমা বেগম, প্রধান হল সুপার মোঃ শাহীনুর রহমান চৌধুরী, সহকারী হল সুপার ক্ষিতিশ তালুকদার, সহকারী হল সুপার ডাঃ মোঃ দুদু মিয়া, সহকারী হল সুপার মোঃ সাইফুল ইসলাম, সহকারী হল সুপার শাহনাজুল ইসলাম শিকদার, সহকারী হল সুপার শেখ মঈন উদ্দিন, সহকারী হল সুপার মোঃ শাহাব উদ্দিন শিহাব, সহকারী হল সুপার নুরুন নাহার মিনা, সদস্য আব্দুস শহীদ চৌধুরী জিয়া, নুরুন নাহার, মোঃ রাজীব উদ্দিন, সজল দেবনাথ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শিলা দেবী, উত্তম রায়, আব্দুস সামাদ আজাদ, হামজা-উর-রহমান, আজির উদ্দিন পাশা, মোঃ মওদুদ আহমদ, ইভা আক্তার, আব্দুস সালাম, আব্দুল কালাম, জুবায়ের আহমদ প্রমূখ।