ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলামকে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) বদলি করা হয়েছে। একই আদেশে সিলেট জেলা পুলিশের ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আমিনুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. জাবেদ উল ইসলামকে এসএমপি, সিলেটে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে সিলেট জেলা পুলিশের ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আমিনুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিতে হবে। অন্যথায় ১৯ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য করা হবে।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-২) স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোতে পাঠানো হয়েছে।