প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬ ২২:৪৮ (শুক্রবার)
নড়াইলে বিএনপির শোভাযাত্রায় হামলা, জাসাস নেতা নিহত

সোহেল রানা

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে। তবে হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বিস্তারিত আসছে...