প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬ ১৩:০১ (সোমবার)
সিলেটে ২৪ ঘণ্টায় ৩৯ জন গ্রেফ/তার

সিলেট মহানগরীতে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৬৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৬টি যানবাহন আটক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেফতার, ম্যাজিস্ট্রেট আদালতের সাজাপ্রাপ্ত আসামি এবং মহানগর অধ্যাদেশের আওতায় গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।

এদিকে, ট্রাফিক পুলিশের অভিযানে ৬৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ১৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৪৬টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।