ছবি: সংগৃহীত
হবিগঞ্জের তিন উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা সিলিকা বালু উন্মুক্ত নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) গেজেটভুক্ত সিলিকা বালু কোয়ারি ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়েছিল।
নিলামের জন্য নির্ধারিত এলাকাগুলো হলো- বাহুবল, চুনারুঘাট ও মাধবপুর উপজেলা। এসব এলাকার সিলিকা বালু উন্মুক্ত নিলামে বিক্রির লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দর আহ্বান করা হয়েছে।
আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিলামে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নিলামের তারিখ, সময়, স্থান, মালামালের পরিমাণ, দরপত্রের শর্তাবলি ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে।