প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬ ১৮:৫৯ (রবিবার)
সিলেটে থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসায় ২ কোটি টাকা দিলেন রাজিয়া ইয়াকুব

ছবি: সংগৃহীত

থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটকে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন সিলেটের মানবতাবাদী নারী রাজিয়া ইয়াকুব। তাঁর দেওয়া এ অনুদানে ‘রেড ক্রিসেন্ট রাজিয়া ইয়াকুব থ্যালাসেমিয়া প্রজেক্ট’ পরিচালিত হবে।

শনিবার (২১ নভেম্বর) সকালে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম।

অনুষ্ঠানে তিনি বলেন, যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ান, তারাই প্রকৃত মহৎ মানুষ। অন্যের দুঃখ-কষ্ট লাঘবের মধ্যেই মানবজীবনের প্রকৃত সার্থকতা নিহিত। রাজিয়া ইয়াকুব সমাজের মানুষের কল্যাণে এগিয়ে এসে সেই মহত্ত্বের পরিচয় দিয়েছেন। রেড ক্রিসেন্টের প্রতি তাঁর এই ভালোবাসা আজীবন স্মরণে থাকবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, সিলেট ইউনিটের কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন ও যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন অনুদানদাতা রাজিয়া ইয়াকুব, রজিনা রহমান, কবির ইয়াকুব, শাহীন ইয়াকুব এবং পূবালী ব্যাংকের জেনারেল ম্যানেজার চৌধুরী সফি মোহাম্মদসহ অন্যরা।