প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬ ২২:১৯ (রবিবার)
চুনারুঘাটে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদল।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার ও প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম।

বক্তারা আওয়ামী লীগের গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। তাঁরা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।