প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬ ১৪:২০ (রবিবার)
সিলেটে ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেফ/তার

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৯৫ পিস ইয়াবা ও ৪০ বস্তা ভারতীয় আলু উদ্ধার করা হয়। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৯২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) এসএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২১ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীতে পরিচালিত অভিযানে ২১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।

অভিযানে ৯৫ পিস ইয়াবা ও ৪০ বস্তা ভারতীয় আলু উদ্ধার করা হয়েছে।

এদিকে, একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৯২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ২৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৬৭টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি। নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।