প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগ দেবেন তিনি। উপভোগ করবেন সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা। পাশাপাশি বক্তব্যও দেবেন প্রধানমন্ত্রী।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরে সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বলেন, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে আসছেন। তিনি জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা উপভোগ করবেন।
প্রসঙ্গত, সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। ওই সময় শহরের পুরাতন বাসস্টেশনে সমাবেশ করেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশে বক্তব্য দেন তিনি।