প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬ ১৮:৪৩ (মঙ্গলবার)
সিলেটের দুই উপজেলায় নতুন এসিল্যান্ড

ছবি: জেলা প্রশাসন, সিলেট।

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদান করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) জকিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. নাঈম সরকার এবং কানাইঘাটের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শাকিল মোহাম্মদ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

এ সময় সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন তাঁদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। পাশাপাশি কর্মক্ষেত্রের নতুন অধ্যায়ে তাঁদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।