প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬ ১২:২০ (মঙ্গলবার)
সিলেটে ভূমিকম্প অনুভূত: উৎপত্তিস্থল নেপালে

নেপালে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অনুভূত এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালে, যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল বাংলাদেশের বেশ দূরে হলেও ভূমিকম্পের কম্পন সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে।

তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।

নেপালের ইংরেজি সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

প্রতিবেদন অনুযায়ী, নেপাল ছাড়াও ভারত, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে।