ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে কমিশন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনে মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, সেসব দলের পাশাপাশি নতুন চারটি দলকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।
ইসির প্রকাশিত নির্বাচন পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।