প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬ ২১:১৩ (মঙ্গলবার)
পুলিশের রদবদল, সিলেট আরআরএফের নতুন কমান্ড্যান্ট

ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদলের অংশ হিসেবে সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) নতুন কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. নাজিমুল হককে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. নাজিমুল হক এর আগে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে সেখান থেকে বদলি করে সিলেট আরআরএফের কমান্ড্যান্ট করা হয়েছে।

এ ছাড়া পুলিশের আরও ১৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সিলেটের আরআরএফের কমান্ড্যান্ট পদে নতুন এ পদায়ন ছাড়া অন্য কর্মকর্তাদের বদলি ও পদায়নের মধ্যে রয়েছে এসবি, সিআইডি, কেএমপি, ডিএমপি, পুলিশ স্টাফ কলেজ, ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশের বিভিন্ন পদ।