মো. রুহুল আমিন
সিলেট ইনক্লুসিভ স্কুলের সাবেক শিক্ষক মো. রুহুল আমিন আর নেই। দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক ও সহকর্মীসূত্রে জানা গেছে, জটিল অস্ত্রোপচারের পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। সেখানেই শেষ হয় তাঁর জীবনযুদ্ধ।
রুহুল আমিনের গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাঁটা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে সিলেট ইনক্লুসিভ স্কুলের সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।