ছবি: সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাটে মাদকদ্রব্য সেবন করে পারিবারিক অশান্তি সৃষ্টির দায়ে আব্দুল আহাদ নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার নারুঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল আহাদ উপজেলার উত্তর হাতুন্ডা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।