ছবি- সংগ্রহ
বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৭ জুলাই সিলেট সফরে আসছেন। তার সফরকে সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
নগরীর পাঠানটুলায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, খন্দকার মোক্তাদির আহমেদ, বিএনপির কেন্দ্রী সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শমীম, বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি আশিক উদ্দিন আশুক সহ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।