প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫ ১৪:২৯ (বৃহস্পতিবার)
ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপির কমিটি থেকে পদত্যাগ

ছবি: সংগ্রহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিয়ানীনাজার  উপজেলা কমিটি থেকে মো. রুহুল আমিন নামে এক সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কমিটি ঘোষণার দুদিন পর সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে মো. রুহুল আমিন জানান, কমিটিতে কে বা কারা আমার নাম যুক্ত করেছেন আমি এ বিষয়ে মোটেও অবগত নয়, আমার পরিচিত অনেকে আমাকে বিষয়টি অবগত করেন আমি রুহুল আমিন এনসিপির কমিটি থেকে পদত্যাগ করলাম, এনসিপির সাথে আমার কোন সম্পর্ক নাই।

প্রসঙ্গত, গত শনিবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে বিয়ানীবাজার উপজেলার কমিটি অনুমোদন দেওয়া হয়।