প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫ ১৩:০৬ (বৃহস্পতিবার)
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ফাহিম নামে যুবকের মৃত্যু 

ছবি: সংগ্রহ

সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লেগে সংঘর্ষের ঘটনায় এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত  যুবকের নাম সাইদ হোসেন ফাহিম(১৯)। সে উপজেলার দরবস্ত ডেমা গ্রামের দুবাই প্রবাসী বদরুল ইসলামের পুত্র। 

তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ই জুলাই) রাত আনুমানিক পৌনে আট ঘটিকায় ফাহিম বাইক যোগে দরবস্ত বাজার জামে মসজিদ হতে বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে তামাবিল মহাসড়কের শ্রীখেল ভাবনা জামে মসজিদ সংলগ্ন স্থানে এসে পৌছালে  দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে  সে মটরসাইকেল থেকে ছিটকে পঢ়ে যায়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে  দ্রুত সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি পাওয়া যায় নি। তিনি জানান হাইওয়ে পুলিশ ইতিমধ্যে  নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।