প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫ ১৫:৩৯ (মঙ্গলবার)
বিজিবি-সেনা অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য আটক

সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি। 

বিজিবি জানায়, রাতভর সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, সংগ্রাম ও বিছনাকান্দি এলাকায় অভিযানে শাড়ী, আইবল ক্যান্ডি, কম্বল, চকলেট, সনপাপড়ি, সুপারি, চিনি, ফেন্সিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। 

এছাড়াও আরেকটি অভিযানে বিজিবি ও সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী লামাশ্যামপুর এলাকায় অভিযানে বিপুল পরিমান ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, জিলেট ব্লেড এবং  চা-পাতা আটক করে।

এসব অভিযানে আটককৃত চোরাই পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬৫ লক্ষ টাকা।

বিজিবির কর্মকর্তারা জানান, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে  বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।