ছবি: সংগৃহিত।
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ক গ্রেপ্তার হওয়ার খবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গভীরভাবে মর্মাহত করেছে। এই ঘটনার খবর পত্রিকায় পড়ে ‘বেদনায় নীল হয়ে’ গিয়েছিলেন তিনি।
আজ সোমবার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ অনুভূতির কথা প্রকাশ করেন মির্জা ফখরুল। ‘জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘পত্রিকা খুলে দেখি পাঁচজন সমন্বয়কারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তারা জোর করে একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে একটি বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা আদায় করেছে।’
বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘খবরটি দেখে আমি একেবারে শোকাহত হয়ে পড়ি। এমন একটি আন্দোলনের সঙ্গে জড়িত মানুষদের এভাবে অভিযুক্ত হওয়া অত্যন্ত দুঃখজনক।’