প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫ ১৪:০২ (মঙ্গলবার)
সুনামগঞ্জের বাহাদুরপুরে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

ছবি: সংগৃহিত।

সুনামগঞ্জের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে হালুয়ারগাঁওয়ের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী শিক্ষার্থী এবং অপরজন মধ্যবয়সী পুরুষ। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি বাহাদুরপুর থেকে সুনামগঞ্জ শহরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস হালুয়ারগাঁও মোড়ে এসে সিএনজিকে চাপা দেয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান। 

দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায় ।  

সুনামগঞ্জ সদর থানার ওসি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  চালক পালিয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্ট চলছে। 

(আসছে বিস্তারিত)