প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫ ১২:০৫ (মঙ্গলবার)
ফেসবুকে নায়িকাদের দাপট, শীর্ষে পরীমনি

ছবি: সংগৃহিত।

নায়কদের তুলনায় দেশের নায়িকারা ফেসবুকে অনেক বেশি সক্রিয়। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবন, ভ্রমণ, শুটিং সেটের মুহূর্ত ও নানা অভিজ্ঞতা শেয়ার করেন নিয়মিত। ফলে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও সরাসরি প্রিয় তারকাদের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পান।

ফেসবুক অনুসারীর সংখ্যায় ঢালিউডে শীর্ষে আছেন পরীমনি-১ কোটি ৬০ লাখ ভক্ত নিয়ে। ব্যক্তিজীবন ও পেশাগত নানা ঘটনা খোলামেলাভাবে শেয়ার করেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই অবস্থান ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে আছেন পূর্ণিমা (৯৮ লাখ), যিনি দীর্ঘদিন পর্দায় অনিয়মিত হলেও উপস্থাপনা ও অনলাইন উপস্থিতিতে জনপ্রিয়তা ধরে রেখেছেন। তৃতীয় স্থানে আছেন অপু বিশ্বাস (৯২ লাখ), যিনি নতুন ছবিতে কম কাজ করলেও পণ্যের প্রচারণা ও ব্যক্তিগত আপডেটে ভক্তদের কাছে রয়েছেন আলোচনায়। চতুর্থ স্থানে নুসরাত ফারিয়া (৭১ লাখ), পঞ্চম স্থানে বিদ্যা সিনহা মিম (৬৫ লাখ), ষষ্ঠ স্থানে জয়া আহসান (৫৭ লাখ), সপ্তম স্থানে শবনম বুবলী (৫১ লাখ) ও অষ্টম স্থানে পূজা চেরী (৩৬ লাখ)। নবম স্থানে ববি হক (২৬ লাখ) এবং দশম স্থানে আছেন তমা মির্জা (৩.৫ লাখ)।

সিনেমায় নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি, ভক্তদের সঙ্গে যোগাযোগ ও নিয়মিত কনটেন্ট শেয়ার করার মাধ্যমেই নায়িকারা অনলাইন জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।