ছবি: সংগৃহীত।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৪ থেকে ১৮ আগস্ট পর্যন্ত দেশের সব বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির ফলে কোথাও কোথাও নদ-নদীর পানি বৃদ্ধি এবং স্থানীয় জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ অমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস সতর্ক করেছেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপদ স্থানে থাকার, যানবাহন চলাচলে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও অন্যান্য পার্বত্য জেলা এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। কৃষি, যোগাযোগ ও পানি নিষ্কাশনের ক্ষেত্রে আগাম সতর্কতা নেওয়ার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে।