প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫ ১৬:২৭ (মঙ্গলবার)
দেশের শত্রু ভারত, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী

ছবি: সংগৃহীত।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেছেন, দেশের মূল শত্রু তিনটি-ভারত, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই পক্ষগুলো সুযোগ পেলে যে কারও কাঁধে ভর করে।

তিনি মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমিটি গঠনে অনিয়ম ও অর্থের অপব্যবহারের অভিযোগ তোলেন। উদাহরণ দিয়ে বলেন, দেশের প্রায় অর্ধশত জেলায় টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে, যেখানে আওয়ামী ফ্যাসিস্ট সদস্য ও ভুয়া মুক্তিযোদ্ধারা স্থান পেয়েছেন। এছাড়া অ্যাডহক কমিটি গঠনের সময় মুক্তিযোদ্ধাদের মতামত নেওয়া হয়নি।

ইশতিয়াক উলফাত হুঁশিয়ারি দেন, মুক্তিযোদ্ধা সংসদের এসব অনিয়ম বন্ধ না হলে তারা আইনের আশ্রয় নেবেন। সংবাদ সম্মেলনে দলের সহসভাপতি এম এ শহীদ, শাহাবুদ্দিন রেজা, মোবারক হোসেন, এম এ হালিম, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ারসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।