প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫ ১৬:৫৫ (মঙ্গলবার)
আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি

ছবি: সংগৃহীত।

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতির সময়সূচি, অংশীজনদের সঙ্গে সংলাপ, আইন ও বিধি সংশোধনসহ সব প্রক্রিয়ার বিস্তারিত থাকবে। তবে এখনই সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।

আগামী বছরের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ইসিকে অনুরোধ জানিয়েছে। ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, রমজান শুরুর আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।