https://www.emjanews.com/

12069

sports

প্রকাশিত

০৯ ডিসেম্বর ২০২৫ ২০:৫২

খেলাধুলা

মেসির নেতৃত্বে ইতিহাস গড়লো ইন্টার মিয়ামি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ ২০:৫২

ছবি: সংগৃহিত

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আরেকটি শিরোপা যোগ করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তাঁর নেতৃত্বে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে ইন্টার মিয়ামি।

রোববার চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারিয়ে ইতিহাস রচনা করে মিয়ামি ক্লাবটি।

ফাইনালের শুরু থেকেই মেসির দারুণ নেতৃত্বে দাপুটে ফুটবল উপহার দেয় ইন্টার মিয়ামি। শিরোপা জয়ের পর ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তাসহ সমর্থকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

এমএলএস কাপ জয়ের সঙ্গে উল্লেখযোগ্য অর্থ পুরস্কারও পেয়েছে মিয়ামি। সর্বশেষ অফিশিয়াল প্লে-অফ পুরস্কার কাঠামো অনুসারে, ২০২৫ সালের এমএলএস চ্যাম্পিয়ন দল হিসেবে ইন্টার মিয়ামি পেয়েছে ৩ লাখ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা)।

রানার্সআপ ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস পেয়েছে ১ লাখ ৫০ হাজার ডলার।

ফাইনালিস্টদের বাইরেও প্লে-অফের বিভিন্ন ধাপে পৌঁছানো দলগুলোকে পুরস্কৃত করে এমএলএস। কনফারেন্স ফাইনালে হেরে যাওয়া প্রতিটি দল পেয়েছে ১ লাখ ডলার করে। আর কনফারেন্স সেমিফাইনালে বাদ পড়া দলগুলোর প্রাপ্য ছিল ৪৭ হাজার ৫০০ ডলার।

সব মিলিয়ে এবারের পোস্ট সিজন রাউন্ডে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে প্রায় ১০ লাখ ডলার পুরস্কার বিতরণ করেছে এমএলএস। এতে প্লে-অফের প্রতিটি ধাপের অর্থনৈতিক গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।