শিরোনাম
আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক

https://www.emjanews.com/

15904

entertainment

প্রকাশিত

২৪ মে ২০২৬ ২০:০১

বিনোদন

নির্বাচনে না দাঁড়ানোর কারণ জানালেন সালমান খান

প্রকাশ: ২৪ মে ২০২৬ ২০:০১

ছবি: সালমান খান

অভিনয় থেকে রাজনীতিতে প্রবেশের ঘটনা বলিউডে নতুন নয়। বহু তারকাই অভিনয় ছেড়ে বা পাশাপাশি রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন। তবে বলিউড সুপারস্টার সালমান খান কেন কখনো নির্বাচনে অংশ নেন না- এ নিয়ে ভক্তদের কৌতূহল দীর্ঘদিনের।

সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো দ্য কপিল শর্মা শো-তে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন সালমান খান। অনুষ্ঠান সঞ্চালক কপিল শর্মা জানতে চান, রাজনৈতিক দলগুলো বড় তারকাদের প্রার্থী হিসেবে চায়, তাহলে তিনি কেন রাজনীতিতে আসেন না।

জবাবে সালমান খান মজার ছলে বলেন, নির্বাচন নিয়ে তার আগ্রহ মাঝেমধ্যে থাকলেও বাস্তবতা তাকে সেই সিদ্ধান্ত থেকে দূরে রাখে।

তিনি হাস্যরস করে বলেন, ‘নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছে অনেক সময় হয়, কিন্তু যখন নিজের বাসার দিকে তাকাই, তখনই সব পরিষ্কার হয়ে যায়। আমাদের বিল্ডিংয়ে আটটি ফ্ল্যাটের মধ্যে তিনটি আমাদের। আমি যদি নিজের বিল্ডিংয়ের সেক্রেটারি পদের জন্যও দাঁড়াই, তাতেও হয়তো হেরে যাব। নিজের ঘর থেকেই তিনটা ভোটও পাব না।’

তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে এবং ভক্তদের মধ্যে হাস্যরসের জন্ম দিয়েছে।

অন্যদিকে সালমান খানকে শিগগিরই দেখা যাবে নতুন যুদ্ধভিত্তিক সিনেমা ‘মাতৃভূমি’-তে, যার আগের নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া।

ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। গল্পটি ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে, যেখানে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তুলে ধরা হবে।