শিরোনাম
চলতি বছর হচ্ছে না তিন স্তরের নির্বাচন, শেষ দিকে শুরু হতে পারে ইউপি ভোট সিলেটে ভারি বর্ষণের আভাস, কমবে তাপপ্রবাহ জেনেভায় শ্রম সম্মেলনে মন্ত্রী আরিফুল হকের সভাপতিত্ব ডেঙ্গুমুক্ত সিলেট গড়ে তুলতে চাই: সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০

https://www.emjanews.com/

16247

sylhet

প্রকাশিত

০৯ জুন ২০২৬ ১৯:০০

সিলেট

সুনামগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ১

প্রকাশ: ০৯ জুন ২০২৬ ১৯:০০

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গুদারাঘাট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে ১১ বস্তা ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়।

এ সময় শিমুল সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আফিজ উদ্দিনের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল ইব্রাহিমপুর নৌকা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট চোরাকারবারিকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়রত আলী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্য বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।