ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে আরএফএল-এর নতুন শোরুম ‘মেসার্স শাহজালাল স্যানেটারী’ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে পৌর শহরের রাণীগঞ্জ রোডে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শোরুমের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জামাল মিয়া তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। বিশেষ অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া।
অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন।
আরএফএল-এর ডিজিএম মিজানুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন, আরএফএল-এর সিও আহসান হাবিব, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, স্যানেটারী মিস্ত্রি ও ঠিকাদার রিপন আহমদ এবং রবিউল ইসলাম সুপার।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. ছইল মিয়া, আরএফএল-এর জিএম নবিউল ইসলাম গণি, জিএম কয়েছ আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, স্যানেটারী মিস্ত্রি ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নতুন এ শোরুম উদ্বোধনের মাধ্যমে জগন্নাথপুরের ক্রেতারা উন্নতমানের স্যানেটারী ও গৃহস্থালি পণ্য সহজেই সংগ্রহ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
