শিরোনাম
চলতি বছর হচ্ছে না তিন স্তরের নির্বাচন, শেষ দিকে শুরু হতে পারে ইউপি ভোট সিলেটে ভারি বর্ষণের আভাস, কমবে তাপপ্রবাহ জেনেভায় শ্রম সম্মেলনে মন্ত্রী আরিফুল হকের সভাপতিত্ব ডেঙ্গুমুক্ত সিলেট গড়ে তুলতে চাই: সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০

https://www.emjanews.com/

16256

surplus

প্রকাশিত

০৯ জুন ২০২৬ ২১:৪৩

অন্যান্য

হার্টের রিংয়ের নতুন দাম কার্যকরে নির্দেশনা

চিঠি দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর

প্রকাশ: ০৯ জুন ২০২৬ ২১:৪৩

ছবি: সংগৃহীত

হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং বা কোরোনারি স্টেন্টের নতুন নির্ধারিত মূল্য বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার (৯ জুন) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহ. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের হৃদরোগীদের চিকিৎসা ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে এবং কোরোনারি স্টেন্টের বাজারে মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করতে সরকার নির্ধারিত নতুন দাম কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট হাসপাতাল, আমদানিকারক, পরিবেশক ও অন্যান্য অংশীজনদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, নতুন মূল্য তালিকা অনুযায়ী কোরোনারি স্টেন্ট বিক্রি ও সরবরাহ নিশ্চিত করতে হবে। নির্ধারিত মূল্যের বেশি দামে স্টেন্ট বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংস্থাটি আরও জানায়, বাজারে স্টেন্টের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে, যাতে রোগীরা নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পেতে পারেন।

এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা ও নতুন মূল্য কাঠামো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন