শিরোনাম
চলতি বছর হচ্ছে না তিন স্তরের নির্বাচন, শেষ দিকে শুরু হতে পারে ইউপি ভোট সিলেটে ভারি বর্ষণের আভাস, কমবে তাপপ্রবাহ জেনেভায় শ্রম সম্মেলনে মন্ত্রী আরিফুল হকের সভাপতিত্ব ডেঙ্গুমুক্ত সিলেট গড়ে তুলতে চাই: সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০

https://www.emjanews.com/

16261

national

প্রকাশিত

০৯ জুন ২০২৬ ২২:৪০

জাতীয়

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি

প্রকাশ: ০৯ জুন ২০২৬ ২২:৪০

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনার পর এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একান্ত সচিবের ব্যবহৃত একটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের ১৬ তলায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চুরি হওয়া ল্যাপটপটি এইচপি ব্র্যান্ডের। এটি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিম ব্যবহার করতেন। একই তলায় প্রধানমন্ত্রীর আরেক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহাদি আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দপ্তরও অবস্থিত।

মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, দুপুরে একান্ত সচিব তার কক্ষে প্রবেশ করার কিছু সময় পরই টেবিলে রাখা ল্যাপটপটি নিখোঁজ হয়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎ ছিল না এবং কক্ষে লোকজনের উপস্থিতিও ছিল। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও তল্লাশি চালিয়েও ল্যাপটপটির সন্ধান পাওয়া যায়নি।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টরা দাবি করেছেন, খয়েরি রঙের শার্ট ও অ্যাশ রঙের প্যান্ট পরা আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে একটি কালো ব্যাগ নিয়ে ভবন থেকে বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যাগে চুরি হওয়া ল্যাপটপটি থাকতে পারে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

ঘটনার পর মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, ভবনের ১৬ তলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই এবং দর্শনার্থীদের চলাচলের ওপরও কার্যকর নিয়ন্ত্রণ নেই। ফলে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।

তাদের দাবি, লিফট থেকে নামার পর কোনো ধরনের কড়াকড়ি ছাড়াই সংশ্লিষ্ট দপ্তর এলাকায় প্রবেশ করা সম্ভব হয়, যা নিরাপত্তা ব্যবস্থার বড় দুর্বলতা।

প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম বলেন, ঘটনার পরপরই ভবনে উপস্থিত ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করা হয়েছে। তিনি জানান, পুরো ভবনের নিরাপত্তার দায়িত্বে বর্তমানে মাত্র ২২ জন আনসার সদস্য রয়েছেন, যা প্রয়োজনের তুলনায় অনেক কম।

তিনি বলেন, ‘জনবল বাড়ানো গেলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করা সম্ভব হবে।’

এদিকে চুরি হওয়া ল্যাপটপের ব্যবহারকারী মো. ইমামুল হাফিজ নাদিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে বিষয়টি জানাবেন বলে মন্তব্য করেন। তবে পরবর্তীতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর সাড়া দেননি।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। নিরাপত্তা ঘাটতি চিহ্নিত করে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কর্মকর্তারা।