শিরোনাম
দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু

https://www.emjanews.com/

17192

surplus

প্রকাশিত

১৯ জুলাই ২০২৬ ১৪:৫৪

আপডেট

১৯ জুলাই ২০২৬ ১৬:৫৪

অন্যান্য

ফেসবুকে কারিগরি বিভ্রাট: হঠাৎ উধাও আইডি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ ১৪:৫৪

হঠাৎ করেই ফেসবুকের কারিগরি বিভ্রাটে বিপাকে পড়েছেন দেশের অগণিত ব্যবহারকারী। রোববার (১৯ জুলাই) দুপুর দেড়টার পর থেকে অনেক ব্যবহারকারী তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট ও ব্যবসায়িক পেজ খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। লগইন করতে সমস্যা হওয়া এবং সার্চ রেজাল্টে প্রোফাইল অদৃশ্য হয়ে যাওয়ায় ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী ব্যবহারকারীরা জানিয়েছেন, অনেকের প্রোফাইলে প্রবেশ করতে গেলে 'নট অ্যাভেইলেবল' বার্তা দেখাচ্ছে। আবার লগইন অবস্থায় থাকলেও ফিড বা পেজ লোড হচ্ছে না। ফলে অনেকেই অ্যাকাউন্ট স্থায়ীভাবে হারিয়ে যাওয়ার বা হ্যাক হওয়ার আশঙ্কায় ভুগছেন। তবে লক্ষ্য করা গেছে, ডেস্কটপ বা ব্রাউজারের তুলনায় স্মার্টফোন অ্যাপগুলোতে এই সমস্যা তুলনামূলক কম হচ্ছে বা স্বাভাবিকভাবে চলছে।

উদ্ভূত পরিস্থিতিতে আশ্বস্ত করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোনো অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলা হয়নি। মূলত ফেসবুকের অভ্যন্তরীন কারিগরি ত্রুটির (সার্ভার বা সাইট সংক্রান্ত) কারণে সাময়িকভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুতই সমস্যা সমাধানে কাজ চলছে এবং সাময়িক এই অসুবিধার জন্য মেটা দুঃখ প্রকাশ করেছে।