শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

19628

tourism

প্রকাশিত

১৪ অক্টোবর ২০২৬ ২২:০৯

পর্যটন

ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ ২২:০৯

ছবি: সংগৃহীত

আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচল শুরু করবে মহানগর এক্সপ্রেস। এর ফলে যাত্রাপথের বিভিন্ন স্টেশনের যাত্রীরা ট্রেন পরিবর্তন না করেই পর্যটন শহর কক্সবাজারে যাওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান জানিয়েছেন, ২৬ অক্টোবর থেকে ট্রেনটির বর্ধিত সেবা চালুর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে মহানগর এক্সপ্রেস। কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের মতো বিরতিহীনভাবে না চললেও নতুন রুটে বিভিন্ন জেলার স্টেশনে থামবে ট্রেনটি। ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ যাত্রাপথের বিভিন্ন এলাকার যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই কক্সবাজার যেতে পারবেন।

নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে, ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। পরে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি।

যাত্রাপথে মহানগর এক্সপ্রেস নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে থামবে। নতুন এই সেবায় যাত্রীরা শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থে ভ্রমণের সুযোগ পাবেন।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করছে। এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত চলছে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস।

মোহাম্মদ সফিকুর রহমান জানান, নতুন সময়সূচি অনুযায়ী মহানগর এক্সপ্রেস আর চট্টগ্রামের কুমিরা স্টেশনে থামবে না।