শিরোনাম
অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক

https://www.emjanews.com/

19813

sylhet

প্রকাশিত

২০ অক্টোবর ২০২৬ ১৮:৫৫

সিলেট

সংখ্যালঘু নয়, এ দেশের নাগরিক হিসেবে ভাবুন: পূজামণ্ডপে এমপি লুনা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ ১৮:৫৫

ছবি: সংগৃহীত

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেছেন, আমি চাই, এ দেশে ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ না হোক। যার যার ধর্ম সে শান্তিপূর্ণভাবে পালন করবে। আপনারা নিজেদের সংখ্যালঘু মনে না করে এ দেশের নাগরিক হিসেবে ভাবুন। নাগরিক হিসেবে আপনারা আমাদের মতোই সব মৌলিক অধিকার ভোগ করবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদী লুনা বলেন, নাগরিক হিসেবে মৌলিক অধিকার ভোগের ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, সে বিষয়ে তাঁরা সজাগ দৃষ্টি রাখবেন। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের প্রয়োজনে আমরা পাশে থাকব, আমাদের প্রয়োজনে আপনারাও পাশে থাকবেন। আপনাদের যেকোনো প্রয়োজনে, সুবিধা-অসুবিধায় আমাদের জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকার।

মন্দিরের রাস্তা সংস্কারের বিষয়ে সংসদ সদস্য বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই মন্দিরে এসে রাস্তাটি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এর কিছু অংশের কাজ হলেও বাকি অংশ এখনো সম্পন্ন হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে আবেদন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, বরাদ্দ পাওয়া গেলে বাকি কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন,আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের সম্প্রদায়ের মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। আমরা সরকার গঠন করেছি। এ জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের জন্য এবার চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়েছেন। পাশাপাশি শাড়ি উপহার দেওয়া হয়েছে এবং দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি দুই দিন থেকে বাড়িয়ে তিন দিন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মেরিনা দেবনাথ, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন ও আকিক চৌধুরী, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মন্নান বক্সসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে বিকেল ৩টায় সাদীপুর মৎস্যজীবী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর কর্মসূচি শুরু হয়। পরে বিকেল সাড়ে ৩টায় বুরুঙ্গায় সঞ্জিত পালের বাড়ির সার্বজনীন পূজামণ্ডপ, বিকেল সাড়ে ৪টায় গোয়ালাবাজার কেন্দ্রীয় কালীমন্দির সার্বজনীন পূজামণ্ডপ এবং বিকেল সাড়ে ৫টায় তেরহাতী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ ছাড়া সন্ধ্যা ৬টায় তাজপুর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ, সন্ধ্যা সাড়ে ৬টায় তাজপুর রবিদাস সার্বজনীন পূজামণ্ডপ, সন্ধ্যা ৭টায় উমরপুরের মাটিহানী পূজামণ্ডপ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দয়ামীরের কুরুয়ায় সঞ্জয় দেবের (মাস্টার বাড়ি) সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর কর্মসূচি শেষ হবে।