শিরোনাম
সিলেট বিভাগের ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অনিয়ম: তদন্তে মন্ত্রনালয় সিসিক মেয়রের দৌড়ে প্রশাসক, বললেন এটা ‘ড্রেস রিহার্সাল’ ওসমানী বিমানবন্দরে একটি ফ্লাইট বাতিল ইরানে শোকের ছায়া: বিদায় নিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন প্রশাসক কাইয়ুম চৌধুরী ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত, জরুরি নির্দেশনা জারি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: আলোচনায় সিলেটের তিনজন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-কে সংবর্ধনা সরকারি কর্মকর্তারা ১৭ বছর ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন: কাইয়ুম চৌধুরী

https://www.emjanews.com/

12540

surplus

প্রকাশিত

২৬ ডিসেম্বর ২০২৫ ২০:০৪

অন্যান্য

বায়ুদূষণে ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকা

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ ২০:০৪

ছবি: সংগৃহীত

সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে বাতাসের স্বাভাবিক প্রবাহ কমে গিয়ে রাজধানী ঢাকায় বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার প্রভাবে বাতাসে ক্ষতিকর কণার ঘনত্ব বেড়ে যাওয়ায় শুক্রবার (২৬ ডিসেম্বর) আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বর্তমান পরিস্থিতিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৮৭। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দূষিত বায়ু শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভোগা মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। একই সময়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যেখানে একিউআই স্কোর ৩৩৫। দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ৩৩০। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং কাতারের রাজধানী দোহা, যাদের একিউআই স্কোর যথাক্রমে ২৩০ ও ২১২।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং সুস্থ ব্যক্তিদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।