সিলেটের বিয়ানীবাজারে ট্রাকচাপায় আবু তাহের তানিম নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার রামধা গাছতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় দ্রুতগতিতে চলাচলকারী একটি ট্রাক তানিমকে চাপা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক সময় সংবাদকে বলেন, ‘এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। তাৎক্ষণিকভাবে ট্রাকটি পুলিশ আটক করেছে।’
