শিরোনাম
ভারতে কয়লা খনিতে সিলেটের যুবকের মৃ/ত্যু সুনামগঞ্জের ৩ যুবককে কাশ্মীরে পাচার, দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ সালমান শাহ হ/ত্যা: ডনের আচরণে মিলেছে ‘সংশ্লিষ্টতার আভাস’ সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের প্রতিবাদ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল শিগগিরই, থাকবে সিসিটিভি-বডি ক্যামেরা সিলেট-ঢাকাসহ সকল মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা কিশোরীকে শিকল পরিয়ে নির্যাতনকারী ৩ জন আটক টিকিট কালোবাজারির অভিযোগে আটক পুলিশের ভিডিও করায় সাংবাদিককে হ/ত্যা/র হুমকি! সিলেটের জিন্দাবাজারে সড়ক দুর্ঘটনায় দুই বছরের শিশুর মৃ/ত্যু সিলেট ওসমানী হাসপাতালে দুদকের হানা, মিলল চিকিৎসকদের অনুপস্থিতির প্রমাণ

https://www.emjanews.com/

14137

sylhet

প্রকাশিত

০৩ মার্চ ২০২৬ ১৩:২৪

আপডেট

০৩ মার্চ ২০২৬ ১৩:৩১

সিলেট

সিলেট সিটি কর্পোরেশনসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ ১৩:২৪

সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না মন্ত্রণালয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীরে শাহে আলম। মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

সিলেট সিটি কর্পোরেশনসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বলেন, অন্তবর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারির মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করে দিয়েছে। সে কারনে একটি আইনগত ভিত্তি প্রয়োজন। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হবে। 

আসন্ন স্থানীয় নির্বাচনগুলোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নেয়ার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যদি নির্দলীয় নির্বাচন হয় সেখানে কারা নির্বাচন করবেন, তা সরকারের আমলে নেয়ার প্রয়োজন নেই। 

প্রতিমন্ত্রী আরও বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো অনিয়ম বা প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

একদিনের সফরে সকালে সিলেটে পৌঁছে তিনি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। দিনব্যাপী নানা অনুষ্ঠানে অংশ নিয়ে রাতেই ঢাকা ফেরার কথা রয়েছে।