শিরোনাম
শিক্ষার্থীদের দক্ষতা নিশ্চিতে নতুন মূল্যায়ন কাঠামো হচ্ছে: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার অর্ধশতাধিক সিলেটের সাবেক ২ ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে সিলেটের সাবেক এডিসি এ জেড এম নুরুল হক বাধ্যতামূলক অবসরে ২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচন: ৩২ কর্মকর্তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন বাংলাদেশিসহ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের তৃতীয় কোনো দেশে রাখতে চায় ইউরোপের ৫ দেশ হাওর ও দুর্গম অঞ্চলের শিক্ষায় বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার শ্রমবাজার ইস্যুতে আলোচনায় মালয়েশিয়া আসছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি, সিলেটে ৭ জন পানি কমছে সুরমা-কুশিয়ারার: তবে বন্যার শঙ্কা এখনো কাটেনি

https://www.emjanews.com/

17418

sylhet

প্রকাশিত

২৮ জুলাই ২০২৬ ১৭:০৭

সিলেট

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে মানববন্ধন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ১৭:০৭

সিলেটে বিডিএস চিকিৎসকদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ প্রাঙ্গণে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বিডিএসদের পক্ষে প্রদত্ত রায় দ্রুত বাস্তবায়ন, অবৈধ কোয়াক ও অননুমোদিত ডেন্টাল প্র্যাকটিস বন্ধ এবং দেশের প্রতিটি উপজেলায় ন্যূনতম পাঁচজন করে বিডিএস চিকিৎসক নিয়োগের দাবি জানান। তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সঠিক মান বজায় রাখতে প্রশিক্ষিত ডেন্টাল সার্জনের বিকল্প নেই। তাই জনস্বার্থে এসব দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি।

কলেজের অধ্যক্ষ ডা. পরিমল চন্দ্র মল্লিকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল ডা. মো. মুমিনুল হক, কোঅর্ডিনেটর ডা. মঞ্জুমা আক্তার জাকারিয়া, ডা. ফারিজা সাবরিনা, ডা. রেবেকা বিনতে জালাল, ডা. নিলয় আচার্য, ডা. মেহেদী হাসান আকঞ্জী, ডা. আসাদুর রহমান, ডা. সুভাদ্র রানীসহ কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।