https://www.emjanews.com/

18125

national

প্রকাশিত

২৭ আগস্ট ২০২৬ ১৪:২৬

জাতীয়

সালমান শাহ হ/ত্যা মা-মলা: ডন ৫ দিনের রিমান্ডে

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ ১৪:২৬

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা খল অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন। 

রিমান্ড শুনানিকালে আসামি ডনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ দিন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুকী রিমান্ডের সপক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে ডনের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং আইনজীবী ফরিদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেন। তদন্ত কর্মকর্তা মামলা রহস্য উদঘাটনে তিনটি সুনির্দিষ্ট কারণে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের যৌক্তিকতা তুলে ধরেন।

মামলার বিবরণীতে জানা যায়, গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করে। সেখান থেকে ওই দিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে গত ১২ আগস্ট সিএমএম আদালতে এবং ২৫ আগস্ট মহানগর দায়রা আদালতে ডনের জামিন আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।