শিরোনাম
ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার সিলেটে হৃদয় হরিজন হত্যা: ১২ ঘণ্টা পরও গ্রেপ্তার নেই সিলেটের গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ মামলায় একমাত্র আসামীর মৃত্যুদণ্ড সিলেটসহ সারাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা আজ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি ভারতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ মণিপুরে সহিংসতা: ৪৮ ঘণ্টায় ৯ মৃত্যু, মোদি-খেমচাঁদ বৈঠক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক বিভাগ পরিবর্তনের আশ্বাস রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

https://www.emjanews.com/

18421

sylhet

প্রকাশিত

০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০১

সিলেট

রাষ্ট্রপতি হিসেবে সিলেটে প্রথম সফর: ব্যাপক প্রস্তুতি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০১

আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরে আসছেন। রাষ্ট্রপতি হওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর। এ সফরকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট জেলা সফরে এসে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেলে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন এবং সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধন, রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ব্যানার-ফেস্টুন অপসারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত থাকা ও প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া যান চলাচল স্বাভাবিক রাখা, জরুরি চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা, ফায়ার সার্ভিস মোতায়েন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।