শিরোনাম
হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত

https://www.emjanews.com/

19646

sylhet

প্রকাশিত

১৫ অক্টোবর ২০২৬ ১৭:১৪

সিলেট

দিশেহারা সিলেটের প্রবাসী পরিবার: যুক্তরাষ্ট্রে ১১ দিনে দুই সন্তানের মৃ/ত্যু

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ১৭:১৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র ১১ দিনের ব্যবধানে দুই ছেলেকে হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী দম্পতি শাহ আসাদ ও তার স্ত্রী। বড় ছেলে শাহ আদ্রী (২৬) মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। এরপর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ছোট ছেলে শাহ ওয়াদি (১০)।

পরিবারের স্বজনদের তথ্য অনুযায়ী, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান আদ্রী। সম্প্রতি তিনি সফটওয়্যার প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন। এর ১১ দিন পর গত বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে মারা যায় ওয়াদি। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

দুই সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন তাদের বাবা-মা। স্বজনেরা জানিয়েছেন, শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ। অন্যদিকে দুই ছেলের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন মা।

নিহত দুই ভাইয়ের মামাতো ভাই তাজুল বাহার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শাহ আসাদের আরেক মামাতো ভাই কামরুল হাসান দুই ভাইয়ের জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পরিবারটির পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামে। প্রায় ৩০ বছর ধরে তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অল্প সময়ের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।