https://www.emjanews.com/

19888

sylhet

প্রকাশিত

২৩ অক্টোবর ২০২৬ ২১:০৮

সিলেট

ওসমানীনগরে জামে মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজ শুরু

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬ ২১:০৮

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর জামে মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজ শুরু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুমা মাওলানা মতিন গজনভীর দোয়ার মাধ্যমে এ কাজ শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী লাল মিয়া গজনভী, প্রবাসী বশির মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, গোয়ালাবাজারের ব্যবসায়ী সাজন গজনভী, পঞ্চায়েতের মুরব্বি বাবুল মিয়া, আনহার মিয়া, গয়াছ মিয়া, নানু মিয়া, জিল্লাদ গজনভী, রুনু গজনভী, জাকির মিয়া, কাদির মিয়া ও নাছির মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

দোয়া মাহফিলে মসজিদের নির্মাণকাজের সফলতা, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত সবাই মসজিদের নির্মাণকাজ সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।