শিরোনাম
দুর্ঘটনা থামছে না সিলেটে, ৯ মাসে প্রাণ গেলো ২৮৮ জনের যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড জাতীয় পতাকা প্রদর্শনে নতুন নির্দেশনা বিয়ানীবাজারে ৭৩ বছর ধরে এক উঠানে চলছে নামাজ ও পূজা!  সিলেটে আ.লীগ নেতা কামাল ফের আ/ট/ক: এবারও ভারতে যাওয়ার চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে মারামারির ভিডিও নিয়ে স্টেশনক্লাবের জিডি সিলেটে সিএনজি চালক হ/ত্যা: বাবা ও চার ছেলে গ্রেফ/তার দরপত্র ছাড়াই যাদুকাটার দুই বালুমহাল বিএনপি নেতাকে বুঝিয়ে দিল প্রশাসন কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে প্রাণ হারালেন তিন পর্যটক, নিখোঁজ ২ সিলেটে বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

https://www.emjanews.com/

19854

sylhet

প্রকাশিত

২২ অক্টোবর ২০২৬ ১৪:২৮

আপডেট

২২ অক্টোবর ২০২৬ ১৪:২৯

সিলেট

সিলেটে আ.লীগ নেতা কামাল ফের আ/ট/ক: এবারও ভারতে যাওয়ার চেষ্টা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ১৪:২৮

সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে চেকপোস্টে গেলে তাঁকে আটক করেন ইমিগ্রেশন পুলিশের সদস্যরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর গোয়াইনঘাট থানার আওতাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর থানার উপপরিদর্শক দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে জৈন্তাপুর থানায় নিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, কামাল আহমেদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে কামাল আহমেদ ও তাঁর ছোট ভাই সাদেক আহমেদকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী সীমান্ত এলাকা থেকে আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সে সময় তাঁদের কাছ থেকে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি, চার হাজার বাংলাদেশি টাকা, তিনটি মুঠোফোন ও জাতীয় পরিচয়পত্র উদ্ধারের কথা জানানো হয়েছিল।

ওই ঘটনায় তাঁদের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। ২০২৪ সালের ৪ আগস্টের সহিংসতাসহ একাধিক মামলার পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগেও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা গেছে।